Header Ads


আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু) এর উক্তিসুমহ

  •  যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে।আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)

  • হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, “হে আমার সন্তান! আল্লাহকে এমনভাবে ভয় করো যে সমগ্র মানবজাতির ভালো কাজের সমতূল্য সওয়াব নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাত করো তবু তিনি তা কবুল করবেন না; এবং আল্লাহর ব্যাপারে এমন আশাবাদী হও যে সকল মানুষের করা পাপকাজের সমপরিমাণ পাপ নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাত করো তবু তিনি তোমায় ক্ষমা করে দিবেন।

  • সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে আল্লাহ তাআলা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)

  • যেসব পাপকাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই।হযরত আলী (রা)

  • অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়।হযরত আলী (রা)

  • কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যত তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোন জ্ঞানই নেই।হযরত আলী (রা)

  • সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন।হযরত আলী (রা)

  • আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুনআলী ইবনে আবি তালিব (রাযিয়াল্লাহু আনহু)

  • হে লেখক! তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারী করছেন।তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।হযরত আলী (রা)

  • আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন, এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।আলী ইবন আবু তালীব (রাদিয়াল্লাহু আনহু)

  • হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না।আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)

  • কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে।হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)

  • জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই।আলী (রাদিয়াল্লাহু আনহু)

  • ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়।আলী ইবনে আবু তালিব

  • রেগে যাবার সময়ের এক মূহুর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মূহুর্তের অনুশোচনা থেকে।হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)

  • জ্ঞানের জন্য যথেষ্ট সম্মানজনক একটি বিষয় হলো, যারা তেমন একটা জ্ঞানার্জন করেননি, তারাও তা দাবী করেন এবং তাদেরকে যখন জ্ঞানী বলে সম্বোধন করা হয়, তারা আনন্দিত হন। অন্যদিকে অজ্ঞতার জন্য এটাই যথেষ্ট লজ্জাজনক যে, একজন অজ্ঞ লোকও তাকে অজ্ঞ বলে সম্বোধন করাকে ঘৃণা করে।আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)


No comments

Powered by Blogger.