Header Ads


জীবন বিষয়ক উক্তিসমূহ

“পয়সা দিয়ে সুখকে কখনো কেনা যায়না আর দুঃখের কেউ ক্রেতা হয়না”

“বড় মানুষ সেই হয়, যার সাথে মেশার পর অন্য মানুষ নিজেকে ছোট না মনে করে”

“কে তোমাকে আঘাত দিয়েছিলো তা ভুলে যাও, বরং সেই আঘাত পাওয়ার পর তোমার যেই অভিজ্ঞতাটা হলো, সেটাকে কখনোই ভুলোনা”

“জীবনে কারোর সাহায্যের অপেক্ষা করোনা।  তুমি এটা মানো আর নাই মানো, তোমাকে সাহায্য করার জন্য কেউ বসে নেই। তুমিই একমাত্র তোমার সাহায্য করতে পারো সারাজীবন”

“এখনও অবধি যদি তুমি সময়ের গুরুত্ব না বোঝো, তাহলে ভবিষ্যতের করুন পরিস্থিতির জন্য অবশ্যই তৈরী থেকো”

“মিষ্টিভাষী মানুষদের সাথে মিশে আমি এটা জেনেছি, তিক্তভাষী মানুষরা বেশিরভাগই সৎ হয়”

“যখন মানুষ কাউকে ভালোবাসে, তখন সে, সেই মানুষটার খারাপ দিকগুলোকে ভুলে যায়, আর যখন কোনো মানুষ অন্যকে ঘৃনা করে তখন সে তার ভালো দিকগুলোকে ভুলে যায়”

“মানুষ তার উপার্জনের দ্বারা নয় প্রয়োজনের দ্বারাই গরিব হয়”

“যেই মানুষ কোনোদিন ভুল করেনি, তার মানে সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি”

“জেতার সবচেয়ে মজা তখনই আসে, যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে”

“দীর্ঘ জীবন অপেক্ষা জীবনের গভীরতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়”

“জীবনে দুনিয়াকে নয়, নিজেকে বদলাও। যখন তুমি নিজে বদলে যাবে তখন দুনিয়াও আপনা-আপনি বদলে যাবে”

“আমাদের জীবনে সেই কাজটাই করা উচিত, যেটা আমাদের সবচেয়ে বেশি পছন্দের”

“এটার গুরুত্ব নেই যে আপনি জীবনে কতদিন বাঁচলেন, বরং এটা গুরুত্বপূর্ণ যে আপনি সেই জীবনকে কতটা আনন্দে কাঁটালেন”

“যেই মানুষ শুধু হেরে যাওয়া বা ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে কোনো কাজকে করতে চায়না, সে কখনোই জীবনে সফল হতে পারবেনা”

“জীবন হলো একটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য রেখে তোমার একে সর্বদা চালাতেই হবে”

“যখন মানুষের জীবনের পরিস্থিতি খারাপ হতে থাকে, তখন মানুষ হয় ভেঙ্গে পরে আর নাহলে রেকর্ড গড়ে তোলে"

“জীবন থেকে সবার আগে আমাদের প্রত্যেকেই নেগেটিভ চিন্তাগুলোকে দূর করতে হবে। কারণ যখন আমাদের ভাবনা পজেটিভ হতে শুরু করে দেয়, তখন ধীরে ধীরে আমাদের কাজে সাফল্য আসা শুরু হয়ে যায়”

“জীবনে যদি কোনো জিনিস তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করো এবং সেই ভয়কে নির্মূল করো”

“নিজের জীবনে গোপনীয়তাকে বজায় রাখো এবং সেটা কাউকে কোনোদিনই বলোনা।  তাহলে তুমি ভবিষ্যতে ভীষন বড় সমস্যায় পরবে”

“আমাদের কখনোই অতীতকে নিয়ে ভাবা এবং ভবিষ্যতকে নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। সর্বদা নিজের বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করার পিছনেই আমাদের সকলের মন দেওয়ার প্রয়োজন, তাহলেই আমরা এক সময় সুন্দর জীবনকে উপভোগ করতে পারবো”

“যদি তোমার নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয়, তাহলে আগে বড় স্বপ্ন দেখা শেখো”

“জীবনে মানুষ তার কর্মের দ্বারা সাফল্যকে পায়? নাকি তার জন্মের দ্বারা? কথাটা মনে রাখবেন অবশ্যই কর্মের দ্বারায়"

আরও পড়ুন: মাকে নিয়ে দারুন দারুন উক্তি 

“ধৈর্য্য হলো এমন একটা জিনিস, যার দ্বারা মানুষ যেকোনো জিনিসকে অর্জন করতে পারে”

“জীবনকে মাত্র একবারই বাঁচা যায়, আর এটাকে ভালোভাবে বাঁচতে পারলে একবারই যথেষ্ট”

“জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা চাইনা, অথচ সেটাকে মেনে নিতে হয়, এমন কিছু বিষয় সম্পর্কে আমরা জানতে চাইনা কিন্তু তবুও সেগুলোকে জানতেই হয়, এবং যেইসব মানুষদের আমরা ছাড়তে চাইনা, তবুও ছাড়তেই হয়”

“মানুষ তোমাকে ঘৃনা করবে, অবহেলা করবে এমনকি তুচ্ছ মনে করতেও দ্বিধা করবে না। কিন্তু তাতে নিজেকে ছোট করোনা, তুমি সেরা আর সেরারা কোনোদিন এইসব সামান্য ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামায় না”

“জীবনে ৩ ধরনের মানুষকে কখনোই ভুলোনা-
১.যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে
২.যে তোমাকে বিপদের সময় ফেলে চলে গেছে
৩.যে তোমাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে”

ঝড় থেমে যাওয়ার অপেক্ষা করার নাম জীবন নয়, বরং বাদলা হাওয়ায় নেচে বেড়ানোর নামই জীবন”

“জীবনে যখন তোমাকে কাঁদানোর মতো একশোটা কারণ উপস্থিত হবে, তখন তুমি জীবনকে দেখাও যে হাসার মতো তোমার কাছে হাজারটা কারণ রয়েছে”

“জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয় এবং যা কিছু ঘটবে সেটাও তোমার ভালোর জন্যই ঘটবে”

“জীবন খুবই জটিল, তাই এর উত্তর খোঁজার চেষ্টাও করোনা। কারণ যখন তুমি এর একটা উত্তর বার করবে, তখন আবার আরও জটিল প্রশ্ন এসে উপস্থিত হবে তোমার কাছে”

“জীবনে কোনো কিছুর উপরেই ভরসা করে বসে থেকোনা। নিজের ভাগ্যকে বদলাতে চাইলে, নিজের লক্ষ্যকে পূরণ করার দিকে মন দাও”

“সর্বদা নিজের উপর ভরসা রাখো, কারণ এটা তোমাকে সাহস জোগাবে। কিন্তু কখনোই অন্যের উপর বেশি ভরসা করোনা, তাহলে নিশ্চই একদিন তুমি তোমার স্বপ্নকে হারাবে”

“জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে এটাকে ভালোভাবে ব্যবহার করবে, সে যেকোনো কিছুকেই একদিন অর্জন করতে পারবে কিন্তু যে এটাকে ভালোভাবে ব্যবহার করবেনা, সে কোনোদিনও কিছুই অর্জন করতে পারবেনা”

“কথা কম বলতে শেখো, আর বেশি করে কোনো কিছুকে শোনার চেষ্টা করো মন দিয়ে,  কথা বেশি বললে গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু বেশি করে শুনলে নতুন কিছু শেখার সুযোগ থাকে”

“জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, দুনিয়ায় কেউ কারোর নয়”

“ভালোবাসার জন্য অন্ধের মতো না ছুটে বরং সবার আগে নিজের ক্যারিয়ারকে গঠন করো। যদি ঠিক সময় নিজের ক্যারিয়ারকে তুমি গঠন করতে না পারো, তাহলে তোমার সেই ভালোবাসার মানুষটাও একদিন তোমাকে ছেড়ে চলে যেতে দুবারও ভাব্বেনা”

“জীবনে কোনোদিনও অপরের প্রতি প্রতিশোধের ভাবনা রেখোনা। নাহয় তাকে তুমি সম্পূর্ণরূপে ভুলে যাও আর না হয় তুমি তাকে ক্ষমা করে দিয়ে নিজের দূরত্ব বজায় রাখো”

“কখনোই অন্যের কথা মতো, নিজের জীবনে বড় সিদ্ধান্ত গুলোকে নিওনা। একটা প্রবাদ সর্বদা মনে রাখবে, অন্যের বুদ্ধিতে রাজার হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া কিন্তু অনেক ভালো”

“ভালোবাসতে শেখো এবং ভালোবাসা দিতে শেখো, কখনোই অন্যকে ঘৃনা করোনা বা ঠকিও না। সর্বদা মনে রাখবে, ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা অন্যকে দেওয়ার মাধ্যমে কখনোই কমে যায়না বরং আরও বেড়ে যায়”

“একজন দুশ্চরিত্র সম্পন্ন সুন্দর রুপী মানুষ অপেক্ষা একজন সাধারণ সুন্দর মনের মানুষ অনেক ভালো। কারণ এইধরনের মানুষের সাথে মেলামেশা করলে তুমিও একদিন তোমার সুন্দর চরিত্র গঠন করতে পারবে”

“এই জীবনে টাকার দাম যতই নীচে নেমে যাক না কেন, সেটা কখনোই মানুষের চরিত্র অপেক্ষা নীচে নামতে পারবেনা”

“জীবনে ইশ্বর, সম্পর্ককে একে অপরকে বোঝার জন্য বানিয়েছেন নাকি সেটার শুধু ব্যবহার করে ছেড়ে দেওয়ার জন্য”

“আমাদের প্রত্যেকেরই জীবনে জেতার ভাবনাকে গঠন করা দরকার, কারণ আমরা একদিন এমনিতেও মৃত্যুর কাছে হেরেই যাবো”

“ঈশ্বরকে আমাদের সর্বদা বিশ্বাস করা উচিত কারণ ঈশ্বরের কাছে কোনো কিছু চাইলে, তিনি মোটেই আমাদের কম দেবেননা”

“ভয় তোমাকে কোনোদিনই জীবনে এগোতে দেবেনা, তাই নিজের ভয়কে সবার আগে জয় করতে শেখো”

“জীবনে সর্বদা মানুষের ভালো করো কিন্তু কখনোই কারোর ক্ষতি করার ভুলেও চেষ্টা করোনা”

“একজন মূর্খ্য ব্যক্তির জীবনে বইয়ের গুরুত্ব ঠিক ততটাই, যতটা একজন অন্ধ ব্যক্তির জীবনে আয়নার”

No comments

Powered by Blogger.