Header Ads


মাকে নিয়ে দারুণ দারুন উক্তি



“দুনিয়ায় সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাতে পারেনা”

“বিবর্তন যদি সত্যি হয়, তাহলে মায়েদের হাত দুটো কেন?”

“যার মা আছে সে কখনোই গরিব নয়”

“সন্তানেরা ধাঁরালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানের পাশে থাকে”

“মা আমাদের সর্বদা এটা বোঝায় যে আমাদের জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো, একসময় হাসির কোনো গল্পে পরিণত হয়ে যাবে”

“আসলেই মা ছাড়া পৃথিবীটা শূন্য, এটা আপনি এখন অনুভব করতে পারবেননা। যখন তাকে হারাবেন, ঠিক তখনই অনুভব করতে পারবেন"

“কেউ মায়ের মতো ভালোবাসা, মায়া, মমতা, এবং স্নেহ দিতে পারবেনা”

“সময় থাকতে মাকে ভালোবাসুন, তাঁকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এবং মায়ের ইচ্ছাকে পূরণ করুন”

“প্রতিটা মা মনে করেন, তাদের সন্তানই সেরা”

“মাকে অবহেলা করোনা, মাকে ভালোবাসো।  কারণ যেদিন তুমি তাকে হারাবে, সেদিন তুমি তার আসল মর্ম বুঝতে পারবে”

“মাগো কোনোদিন বুঝিনি তুমি কতখানি জুড়ে ছিলে, বুঝিনি আমার জীবনে তুমি কতখানি ছিলে দামী, বুঝেছি তোমার স্নেহকে আজ মা, মেয়ের দিকে চেয়ে, স্নেহ যে নিম্নগামী এবং মমতাও নিম্নগামী”

“মা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম নাম। এর চেয়ে সুন্দর এবং গভীর কোনো অনুভুতি আর নেই।  পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়”

“যদি ঈশ্বরকে দেখতে চাও, তাহলে একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো”

“ঈশ্বর যেহেতু সব জায়গা যেতে পারবেন না, তাই তিনি মাকে বানিয়েছেন”

“সকল প্রেমের শুরু এবং শেষের একটাই ঠিকানা – মাতৃত্ব”

“সন্তানেরা তাঁর মায়ের জীবনের আধার হয়ে থাকে, মায়েদের বেঁচে থাকার একটাই উৎস হলো তাদের সেই সন্তানেরা”

“সন্তানেরা বড় হলে তাঁর মাকে ধীরে ধীরে অবহেলা করতে শুরু করে, কিন্তু মা যতই বার্ধক্যে পরিণত হয়, ততই তার সন্তানের তার প্রতি মায়া মমতা এবং স্নেহ বাড়তে থাকে – এটাই হচ্ছে পার্থক্য”

“নতুন সঙ্গীকে পেয়ে মাকে ভুলে যাচ্ছো? এটা কখনোই করোনা, কারণ তার মতো প্রকৃত ভালোবাসা দেওয়ার মানুষ দুনিয়ায় এখনো কিন্তু কমই আছে”

“মা এবং ক্ষমা উভয়ই এক , কারণ দুই ছেড়ে দেওয়ার বিষয়ে একই”

“যেই বাড়িতে মা থাকে, সেই বাড়িতে সর্বদা খুশি ও আনন্দ ভরে থাকে”

“মায়ের মন হচ্ছে এমন এক ধরনের বড় নদী, যেটা দয়া এবং ক্ষমাতে সর্বদা পরিপূর্ণ”

আরও পড়ুন: জীবন সম্পর্কের উক্তি 

“মা সবথেকে বড় শিক্ষক এবং দয়া এবং প্রেমের প্রতিরূপ”

“মায়েরা কঠোর পরিশ্রম করে, নিজেরা মহান হওয়ার জন্যে নয় বরং তাদের সন্তানদের মহান বানানোর জন্যে”

“দুনিয়ার কোনো টাকাই, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেনা”

“একটা কথা সর্বদা মনে রেখো – মন্দির বানাও, মসজিদ বানাও, গির্জা বানাও, পারলে হাসপাতাল ও বিদ্যালয় বানাও কিন্তু কখনো বৃদ্ধাশ্রম বানিওনা। নিজের মাকে প্রচুর ভালোবাসো এবং মনের মধ্যে করে রাখো”

“ছোটবেলায় যখনই চোট লাগতো, তখন মা দৌড়ে এসে আমার সেই চোটের জায়গায় ফুঁ দিয়ে দিতো আর বলতো কিচ্ছু হবে হবেনা এরপর। সত্যি মায়ের ফুঁয়ের মতো ওষুধ আর হয়তো দ্বিতীয় কিছুই নেই”

“তুমি কি জানো প্রেম কেন অন্ধ হয়? কারণ তোমার মা বাবা তোমার চেহারা না দেখেই তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিলো”

“কে আমাকে বলেছিলো, ভালো কর্ম করো তাহলে তুমি স্বর্গে যাবে। আমি বলেছিলাম মা বাবার সেবা করো তাহলেই তুমি স্বর্গে যাবে”

“জীবনের প্রথম শিক্ষক হলো মা, জীবনের প্রথম বন্ধু হলো মা, জীবনই হচ্ছে মা আর জীবনের অস্তিত্বই হচ্ছে মা”

“জীবনে আল্লার কাছে এটুকু প্রার্থনা করো যে, মা ছাড়া যেন কোনো ঘর না হয়, আর কোনো মা যেন ঘরহীন না হয়”

“তুমি যেদিন পৃথিবীতে শ্বাস নেও, সেদিন তোমার মা-বাবা তোমার পাশে ছিলো। তাই যতদিন না তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ততদিন তোমার কর্তব্য তাদের পাশে মনে প্রাণে থাকা”

“বড় ভাগ্যবান তুমি, কারণ তোমার মা আছে।  দুনিয়ায় এমন প্রচুর মানুষ আছে যাদের কোনো মা নেই, তাই নিজের মাকে একটু যত্ন করো এবং তার সেবায় নিজেকে নিয়োজিত রাখো”

“বন্ধ ভাগ্যের জন্য কোনো তালা হয়না, সুখে থাকার ইচ্ছার কোনো সীমা হয়না, যে ঝোঁকে বাবা মায়ের চরণে, তার ভাগ্য কখনো খালি হয়না”

মাকে বলুন? “মা, আমিও তোমার মতো ভালো এবং সৎ স্বভাবের হবো, এটা তোমার কাছে আমার প্রতিজ্ঞা” 

"মাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, ভালোবাসা দিন কিন্তু কখনোই তাকে মারধর কিংবা তার উপর অত্যাচার করবেন না, কারণ একটা কথা মনে রাখবেন, যখন আপনি শিশু ছিলেন, তখন আপনার সবই ছিলো মা"

"মনে রাখবেন মা হচ্ছে জাহান্নাম, মা হচ্ছে জান্নাত, যদি আপনি তার সেবা করেন সে আপনার জান্নাত, আর যদি আপনি তার প্রতি অন্যায় অবিচার করেন, তাহলে সে আপনার জাহান্নাম"

“মা হচ্ছে স্বর্গ, মা হচ্ছে ভুবন, মায়ের মতো পাবেনা কাউকে, যতই থাকুক প্রিয়জন”

“একজন মাই হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক”

“একজন উত্তম স্ত্রী এবং একজন সুন্দর মনের মা, মৃত্যুর পর স্বর্গ পাওয়ার থেকেও অনেক বড় উপহার”

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।

আরও পড়ুন

Online news


No comments

Powered by Blogger.