Header Ads


"উক্তি" দারুন দারুন ১৭৬ টি উক্তি


১। শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। _হযরত মোহাম্মদ (সাঃ)

2। আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। _মাইকেল জর্ডান

৩। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না _আবুল ফজল

৪। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। _রেদোয়ান মাসুদ

৫। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
_হোমার

৬। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে । _গোল্ড স্মিথ

৭। কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। _হযরত মোহাম্মদ (সাঃ)

৮। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। _হযরত মোহাম্মদ (সাঃ)

৯। স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়।
_রেদোয়ান মাসুদ

১০। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? _শেরে বাংলা এ. কে. ফজলুল হক

১১। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । _শেক্সপিয়র

১২। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।_শেখ সাদী

১৩। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না। _উইলিয়াম শেক্সপিয়র

১৪। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে। _কাজী নজরুল ইসলাম

১৫। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী। _হজরত সোলাইমান(আঃ)

১৬। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। _ রেদোয়ান মাসুদ

১৭। স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। _এ পি জে আব্দুল কালাম

১৮। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। _আইনস্টাইন

১৯। উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। _ইয়ং

২০। একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। _জর্জ লিললো

২১। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা। _শেখ সাদী

২২। একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। _ইউরিপিদিস

২৩। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। _কার্লাইল

২৪। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে আরো একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। _রেদোয়ান মাসুদ

২৫। আমি ভালোবাসার চেয়ে যুদ্ধকেই বেশি প্রাধান্য দেবো! কারণ যুদ্ধে হয় তুমি বাঁচবে নয় মরবে। কিন্তু ভালোবাসায় না তুমি বাঁচবে না মরবে। _হিটলার

২৬। পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। _এডওয়ার্ড ইয়ং।

২৭। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়।
_শেখ সাদী।

২৮। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। -ডেল কার্নেগী

২৯। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। _রেদোয়ান মাসুদ

৩০। কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। _এডিসন

৩১। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। _অজানা
৩২। যার একটি মেয়ে আছে সে জান্নাতে যাবে, যার দুটি মেয়ে আছে সেও জান্নাতে যাবে।
আর যার তিনটি মেয়ে আছে সে আমার সাথে জান্নাতে যাবে। _বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

৩৪। চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও কম।—জন রে।

৩৪। গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
_হিন্দি প্রবাদ

৩৫। আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভাল মন্দ বাছাই করতে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। _রেদোয়ান মাসুদ

৩৬। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।_চীনা প্রবাদ’

৩৭। ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।
_অজানা

৩৮। জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। _অজানা

৩৯। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। _ক্রিনেট

৪০। জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না। _সি. এইচ. স্পারজন।

৪১। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। _ হুইটিয়ার

৪২। তার জন্য কাঁদো, যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে। _রেদোয়ান মাসুদ

৪৩। বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। _হুমায়ূন আহমেদ

৪৪। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। _মার্ক টোয়েন

৪৫। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। _অ্যারিস্টটল

৪৬। দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ। _টমাস ক্যাম্পবেল।

৪৭। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। _ড্রাইডেন

৪৮। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। -নেপোলিয়ন বোনাপার্ট

৪৯। কাউকে কখনও বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। _রেদোয়ান মাসুদ

৫০। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। _টমাস মুর।

৫১। আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। _উইলিয়াম শেক্সপিয়র

৫২। নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। _হযরত আলী (রা)

৫৩। প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক
_আব্রাহাম লিংকন।

৫৪। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। _জ্যাক দেলিল

৫৫। পৃথিবীতে তোমার হাজার হাজার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। _ রেদোয়ান মাসুদ

৫৬। বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না। _হেনরী ওয়ার্ড বিশার

৫৭। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। _বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫৮। বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ। _ডেমোক্রিটাস।

৫৯। বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।_এরিস্টটল

৬০। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। _কার্লাইল

৬১। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। _উইড্রো উইলসন

৬২। বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চির দিনের জন্য যা কোন কারনে ভেঙ্গে গেলেও আবার কোন দিন না কোন দিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়। __ রেদোয়ান মাসুদ

৬৩। বুলেট ব্যতীত বিপ্লব হয় না। _চে গুয়েভারা।

৬৪। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা। _কাজী নজরুল ইসলাম

৬৫। বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি। _জন ম্যাকি

৬৬। ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। _জন ল্যাক হন

৬৭। যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। __ রেদোয়ান মাসুদ

৬৮। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। _ইলা অলড্রিচ

৬৯। ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। _শেক্সপীয়ার

৭০। মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। _লেডি বার্নার্ড।

৭১। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে। কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখ নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না?__ রেদোয়ান মাসুদ

৭২। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়। _অজানা

৭৩। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী। _ওরসন স্কোরার ফাউলার

৭৪। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। _আইনস্টাইন

৭৫। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না। _মাদার তেরেসা

৭৬। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না । _সিনেকা

৭৭। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। _জন সার্কল

৭৮। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে। _লাভাটাব

৭৯। যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না। _আলফ্রেড টেনিস

৮০। কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী, প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী। _কাজী নজরুল ইসলাম

৮১। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। _জন লিভগেট

৮২। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ” _রবীন্দ্রনাথ ঠাকুর

৮৩। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। _জন এন্ডারসন

৮৪। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাচায়।
_ রেদোয়ান মাসুদ

৮৫। যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না। _হযরত আলী (রাঃ)

৮৬। যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না! _শেখ সাদী

৮৭। যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না। _লাউতজে

৮৮। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। _ফ্রান্সিস বেকন

৮৯। যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে। _বেকন

৯০। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই।
_উইলিয়াম ল্যাংলয়েড

৯১। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। _সেফটিস বারী

৯২। শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।_এরিস্টটল।

৯৩। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি। _ওল পিয়ার্ট

৯৪। শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল।
_টিপু সুলতান

৯৫। সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। _ডেমিক্রিটাস

৯৬। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। _ডঃ লুৎফর রহমান।

৯৭। সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা । -জে এবট

৯৮। সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন । -মার্ক টোয়াইন

৯৯। বাকা পথে হাটলেও পথ হারাইও না, যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তবা সে পথ আবার খুজে পাবে। কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় কিন্তু আর ফিরে পাবে না। _রেদোয়ান মাসুদ

১০০। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। -জুভেনাল

১০১। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। _বেকেন বাওয়ার

১০২। হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট । কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়। _পীথাগোরাস

১০৩। সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু। _জর্জ হার্বাট

১০৪। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।_হুমায়ূন আজাদ।

১০৫। আমার দোষ তুমি আমাকেই বল।_ইমাম গাজ্জালী

১০৬। আইন ভাঙ্গার জন্যই তৈরী হয়। _জন উইলসন।

১০৭। ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন,সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ। __রেদোয়ান মাসুদ

১০৮। আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। _মার্ক জুকারবার্গ

১০৯। যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারন যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম। -ডেল কার্নেগী

১১০। জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।
_এরিস্টটল

১১১। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। 

১১২। নিজের জীবনকে এতটাও সস্তা বানিওনা, যাতে খারাপ মানুষগুলো তোমার মনকে নিয়ে খেলে চলে যেতে পারে।

১১৩। প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

১১৪। নিজের কাছে নিজ সততা বজায় রাখো। সব কাজে তোমারর পক্ষে যা করা সম্ভব তা আন্তরিকতার সঙ্গে করো”

১১৫। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই।

১১৬। যে নিজে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনোদিন স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস করে রাখার জন্য”

১১৭। যে উপদেশ দেয়, শাসন করে, অসভ্যতার যোগ্য জবাব দেয়, সেই অসতের অপ্রিয় এবং সৎ লোকের কাছে প্রিয় হয়ে ওঠে।

১১৮। উঁচুতে উঠতে হলে নিজের ভেতরের অহংকারকে বাইরে টেনে বার করে আ্নো এবং নিজে হাল্কা হও। কারন সেটাই উঁচুতে ওঠে যেটা হাল্কা হয়।

১১৯। নিজেকে কোনো দূর্বল ভেবোনা। তুমি মোটেই দূর্বল নও, তুমি চাইলে জীবনে সব কিছুই করতে পারো।

১২০। খারাপ সময় সবার জীবনেই আসে, এরফলে কেউ নিজেকে এরমধ্যেও গড়ে তোলে আর কেউ নিজেকে শেষ করে দেয়।

১২১। যে শিক্ষার্থী প্রশ্ন করে, সে মাত্র পাঁচ মিনিটের জন্য বোকা থাকে কিন্তু যে কখনোই প্রশ্ন করেনা, সে সারাজীবনই বোকা হয়ে থাকে।


১২২। হার এবং জিত তোমার চিন্তার উপর নির্ভর করে, ভীতর থেকে হার মেনে নিলে তুমি হেরে যাবে আর লড়াই করে এগিয়ে যাওয়ার মনোভাব থাকলে জিতে যাবে।

১২৩। কাউকে ছোট বা বড় বলেই ভেদ করবেনা, বৃথা বাক্য ব্যয় করবে না, হঠকারী মানুষদের থেকে দূরে থাকবে। –  Swami Dayananda Saraswati

১২৪। বিশ্বাস, যা ইচ্ছা বাসনা দূর করে। ভক্তি হলো জ্ঞান, যা উৎপন্ন করে এবং বেদ বলে যে, জ্ঞান স্বাধীনতা ধারণ করে। –  Tulsidas

১২৫। অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা।  এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না। –  Shaikh Sadi

১২৬। অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে। –  Shaikh Yasser Qabi

১২৭। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম”– Humayun Azad

১২৮। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়” – Humayun Ahmed

১২৯। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে।

১৩০। সবসময় মনে রাখবে তুমি তোমার সমস্যার থেকে অনেক গুন বড়। 

১৩১। চিন্তা করো বেশি,  কথা বলো কম আর তাড়াহুড়ো করো তার চেয়েও কম।

১৩২। অসৎ লোক কাউকে সৎ মনে করেনা, সবাইকেই সে নিজের মতো মনে করে।

১৩৩। যাদের উপর দুনিয়া হেসেছে, তারাই একদিন ইতহাস সৃষ্টি করেছে।

১৩৪। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে,  আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়।

১৩৫। লাজুক ধরনের মানুষ বেশীর ভাগ সময়ই মনের কথা বলতে পারেনা, মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই । পাগলরা মনে হয় সেই কারণেই সুখী।

১৩৬। আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না, আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো স্বাদহীন । সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে, যারা ডিসটিল্ড ওয়াটার নয় কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।

১৩৭। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট।

১৩৮। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে।

১৩৯। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।

১৪০। যদি তুমি সঠিক হয়ে থাকো, তাহলে কাউকে সেটা প্রমান করতে যেয়োনা| প্রমান তো সময়ই সবাইকে দিয়ে দেবে।

১৪১। সময় বড় অদ্ভুত জিনিস| কারোর এটা কাটেনা আর কারোর কাছে এটা থাকেনা।

১৪২। ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যিকারেই কে ভালোবাসে, সেটা তো সময়ই দেখায়।

১৪৩। ঝুঁকি গ্রহনে উৎসাহী হও, সুযোগ হাতছাড়া মোটেই করোনা। পিছনের দিকে তাকালে দেখবে, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে, যে সুযোগগুলো তুমি হাতছাড়া করেছো, তা নিয়েই অনুতপ্ত হচ্ছ বেশি।

১৪৪। সর্বদা দুঃখে থাকা বা কোনো কিছুই ভালো না লাগা অলসতার একটা রূপ। যারা কিছু করে না,তাদেরই আসলে কিছুই ভালো লাগে না এবং যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না।

১৪৫। ভীষন কঠিন হয় সেই সমস্ত মানুষ, যাদের মনের ভীতরটা বার বার ভেঙ্গেছে।

১৪৬। জীবনকে নিয়ে কোনোদিন হতাশ হয়োনা, কে জানে হয়তো তোমার মতো এই জীবন পাওয়া অনেক মানুষের কাছে এক স্বপ্নের মতো।

১৪৭। যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না।

১৪৮। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না, যা জাগে সেটা হল সহানুভূতি।

১৪৯। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান, বিজ্ঞানের ভাষায় যাকে বলে আনন্দের সংরক্ষণশীলতা । একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।

১৫০। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।


১৫১। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।

১৫২। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই, যেটা তোমায় (পূরণের অদম্য ইচ্ছা) ঘুমুতে দেয় না।
১৫৩। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মত পুড়তে হবে।

১৫৪। যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।
১৫৫। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা।
১৫৬। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে।
১৫৭। নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে।  অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে।
১৫৮। প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে।
১৫৯। আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই
শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

১৬০। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।  জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।

১৬১। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের জাতিতে রুপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে – বাবা, মা আর শিক্ষক।

১৬২। তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে।

১৬৩। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন।

১৬৪। জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে।  বাঁধাসমূহকে দেখাও না যে তুমিও কম কঠিন নও।

১৬৫। যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে।

১৬৬। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত ওই মানুষটার জন্য বাড়িয়ে দিতে পারি, যার সত্যি সাহায্যের প্রয়োজন।  সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।

১৬৭। যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারণ FAIL শব্দটার একটা ভিন্ন অর্থ আছে- First Attempt in Learning অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ।

১৬৮। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।

১৬৯। বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। চেষ্টা কর, তুমিও পারবে।

১৭০। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাঁধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।

১৭১। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও।

১৭২। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো অসুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে।

১৭৩। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব – এই চারটি জিনিস মেনে চললে যেকোনো কিছুকেই লাভ করা যেতে পারে।

১৭৪। ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ।

১৭৫। ওপরে আকাশের দিকে তাকাও, আমরা একা নই।

১৭৬। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
১) আমি সেরা।
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।

আরও পড়ুন

Online news

No comments

Powered by Blogger.