Header Ads


ধৈর্য নিয়ে ৩২ উক্তি

১। যারা বিশ্বাস করেছ, শোনো: ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যারা ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। –আল কুরআন

২। ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু। – আল হাদিস

৩। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন,পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও। – আল কুরআন।

৪। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো, ধৈর্য।– রালফ ওয়ালডু ইমারসন, দার্শনিক ও কবি

৫। আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি।–পাওলো কোয়েলহো,বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক

৬। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা।– লিও টলস্টয়,রাশিয়ান লেখক

৭। অসাধারণ কাজগুলো শক্তি নয়,অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়।– স্যামুয়েল জনসন,বৃটিশ সাহিত্যিক

৮। আমার মনেহয়,বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে,তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। – জয়েস মেয়ার,লেখিকা ও ধর্মীয় বক্তা

৯। ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না।– নেপোলিয়ন হিল,লেখক: থিংক এ্যান্ড গ্রো রিচ


১০। ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়। – শেখ সাদী (রহ:) সূফী ও দার্শনিক

১১। ধৈর্য আর পরিশ্রম জাদুর মত। এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। – জন কুইনসে এ্যাডামস, ৬ষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট

১২। অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো; ভোর আসছে। – জালালউদ্দিন রুমী,দার্শনিক ও সূফী

১৩। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্য‌ৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা,রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। – জালালউদ্দিন রুমী,দার্শনিক ও সূফী

 ১৪। ধৈর্য একটি অসাধারণ মানসিক ক্ষমতা, এবং আমি এখনও এটা শিখছি। – ইলন মাস্ক, মার্কিন উদ্যোক্তা

১৫। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেবকরা কখনও ধৈর্য হারায় না, কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে। – জালালউদ্দিন রুমী,দার্শনিক ও সূফী

১৬। আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে। – আইজ্যাক নিউটন,বিজ্ঞানী ও দার্শনিক
১৭। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। – আইজ্যাক নিউটন,বিজ্ঞানী ও দার্শনিক

 ১৮। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে,তার পক্ষে কিছুই অসম্ভব নয়। – দাইসাকু আইকিডা,জাপানী সমাজসেবক

১৯। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করে করা যায় না। – এডমন্ড বার্ক,আইরিশ দার্শনিক

২০। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। – কনফুশিয়াস, চীনা দার্শনিক

২১। একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে। – জোসেফ ক্রসম্যান,আমেরিকান সফল উদ্যোক্তা

২২। ধৈর্যের মাস্টার মানে বাকি সবকিছুর মাস্টার। – জর্জ স্যাভিল, বৃটিশ লেখক ও রাজনীতিবিদ

২৩। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। – মহাত্মা গান্ধী,ভারতীয় বৃটিশবিরোধী আন্দোলনের নেতা।

২৪। ধৈর্য্য ধরা মানুষরা সেটাই পায়, যেটা চেষ্টা করে যাওয়া মানুষরা ফেলে রেখে যায়।

২৫। সিংহ শিকারের উপর ঝাপ দেওয়ার আগে একটা স্টেপ পিছিয়ে নেয়, তেমনই জীবন যদি তোমায় পিছনে ঠেলে দেয় তাহলে তৈরী হয়ে নাও কারণ তোমার জীবন একটা উঁচু লাফ দেওয়ার জন্য তৈরী হচ্ছে।

২৬। ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস। –জন ড্রেইডেন, ১৭ শতকের ইংরেজ কবি ও নাট্যকার

২৭। যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে, তারা কঠিন জিনিসও সহজে করার মত দক্ষ হতে পারে। –জেমস.জে.করবেট, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার

 ২৮। ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা। – হেনরি জোসেফ নোউয়েন, ডাচ লেখক ও ধর্মশিক্ষক

২৯। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে, এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। – নাদিয়া কোমানিসি, ৫বার অলিম্পিক স্বর্ণ বিজয়ী রোমানিয়ান এ্যাথলেট

৩০। জীবনের দু:খকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। – ভিক্টর হুগো, ফ্রেঞ্চ কবি ও লেখক

 ৩১। ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান শর্ত। – বিল গেটস,মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা

 ৩২। যার ধৈর্য আছে,তার চাওয়া একদিন পূরণ হবেই । – বেন্জামিন ফ্র্যাঙ্কলিন, আমেরিকান বিজ্ঞানী ও রাজনীতিবিদ


আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।

আরও পড়ুন

Online news

No comments

Powered by Blogger.