Header Ads


জালালউদ্দিন রুমি (রহঃ) দারুন উক্তি


"বিদায় কেবল সেই মানুষগুলোরই হয়, যারা শুধু নিজের চোখ দিয়ে ভালোবাসে। কারণ মন এবং অন্তর আত্মাকে যারা ভালোবাসে তাদের আলাদা হওয়ার কোনো উপায়ই থাকেনা” – Jalal ad-Din Muhammad Rumi

“আমি পাখিদের মতো গাইতে চাই, কে শুনলো বা কে কি ভাবলো সেই নিয়ে চিন্তা করিনা” – Jalal ad-Din Muhammad Rumi

“কেবল হৃদয় দিয়েই তুমি আকাশকে ছুঁতে পারো” –Jalal ad-Din Muhammad Rumi

“একবার তোমার ভীতরের ক্রীতদাস অদৃশ্য হয়ে যাক, তারপর তুমি সম্রাটেরও সম্রাট হয়ে যাবে” –Jalal ad-Din Muhammad Rumi

“তোমার কাজ প্রেমকে খুঁজে বেড়ানো নয় বরং নিজের ভীতরের সব বাঁধাকে খুঁজে বের করা যেইগুলো তুমি এর বিরুদ্ধে বানিয়েছো” -Jalal ad-Din Muhammad Rumi

“নীরবতা হলো ঈশ্বরের ভাষা” –Jalal ad-Din Muhammad Rumi

“তোমার গন্তব্য, তোমাকে খুঁজে বেড়াচ্ছে” – Jalal ad-Din Muhammad Rumi

“প্রেম নিজে থেকেই সব ভাষার মাধ্যমে নিজের পথকে খুঁজে বার করে নেয়” –Jalal ad-Din Muhammad Rumi

“যা কিছু তুমি হারিয়েছো, সেটার জন্য কখনোই শোকাহত হয়োনা, কারণ সেটা কোনো না কোনোভাবে অন্য রূপে ঘুরে আবার চলেই আসবে” –Jalal ad-Din Muhammad Rumi

“জীবনকে বদলানোর জন্যে তোমার কেবল একজনকেই প্রয়োজন, আর সেটা হলো স্বয়ং তুমি নিজেই” –Jalal ad-Din Muhammad Rumi

“নিজের শব্দকে উঁচু করো কিন্তু নিজের গলার আওয়াজকে মোটেই নয়। বৃষ্টি, ফুলকে বেড়ে উঠতে সাহায্য করে কিন্তু মেঘের গর্জন নয়” – Jalal ad-Din Muhammad Rumi

“যেইসব শব্দ মন থেকে বের হয়, সেইগুলো মনেই প্রবেশ করে” –Jalal ad-Din Muhammad Rumi

“গতকাল আমি চালাক ছিলাম, তাই দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম কিন্তু আজ আমি বুদ্ধিমান, তাই আমি নিজেকেই বদলাচ্ছি” – Jalal ad-Din muhammad Rumi

“যেই কাজকে করতে তুমি ভালোবাসো, সেই কাজে যদি তুমি পেশাদার ব্যবসায়ী হয়ে যাও, তাহলে সেটার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে” – Jalal ad-Din Muhammad Rumi

“কর্ম করায় তোমার অধিকার কিন্তু তার ফলে নয়। কর্ম করা সরল, বিচার করা কঠিন।  নিজের কাজের মধ্যে সৌন্দর্যতাকে খোঁজো, তাহলে এরথেকে সুন্দর আর কিছুই হবেনা” – Jalal ad-Din Muhammad Rumi

“প্রেম ছাড়া বাকি সবকিছুই অতীত হয়ে যায়।  স্বর্গে যাওয়ার রাস্তা তোমার হৃদয় হয়েই যায়, তাই সেখানে পৌঁছানোর জন্য নিজের প্রেমের পাখাগুলোকে খোলো আর উড়ে যাও” – Jalal ad-Din Muhammad Rumi

“দুনিয়ায় সবার আগে মানুষ নিজেকে দেখেনা আর সেইজন্যই তারা একে অপরকে অভিযুক্ত করে” – Jalal ad-Din Muhammad Rumi

“যখন তুমি তোমার হৃদয় দিয়ে কাজ করতে থাকো, তখন তোমার মনে হয় যেন তোমার ভীতর দিয়ে এক খুশির নদী বয়ে যাচ্ছে” –Jalal ad-Din Muhammad Rumi

“যখন দুনিয়া তোমায় পায়ের তলায় পতিত করে, তখনই সেটা ঈশ্বরকে প্রার্থনা করার সর্বোত্তম সময় হয়ে ওঠে” – Jalal ad-Din Muhammad Rumi

“যখন তুমি সংঘর্ষের মধ্য দিয়ে যাবে, যখন সবাই তোমার বিরোধ করবে, যখন তোমার মনে হবে তুমি এইসব আর এক মিনিটও সহ্য করতে পারবেনা, তখন কিন্তু হার মেনোনা।  কারণ এটাই হচ্ছে সেই সময় আর স্থিতি, যেখান থেকে তোমার ভালো দিন শুরু হবে” –Jalal ad-Din Muhammad Rumi

“প্রত্যেকটা মানুষকেই কোনো বিশেষ কাজের জন্য বানানো হয়েছে এবং সেই কাজকে করার ইচ্ছা সবার হৃদয়ের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেইজন্যই নিজের হৃদয়ের আওয়াজকে শোনো আর নিজের পছন্দের কাজকে খুঁজে সেটাকে শুরু করো। সেই কাজকে তুমি খুব ভালো ভাবেই করবে” –Jalal ad-Din Muhammad Rumi

“দুনিয়া আমাদের এটা বলে মূর্খ বানায় যে, আমাদের কালকের জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু জীবনের আনন্দ তো এই মুহূর্তেই রয়েছে, যেই মূহুর্তকে তুমি যাপন করছো” –Jalal ad-Din Muhammad Rumi

“তুমি পাখনা সহ জন্মেছো, কিন্তু তবুও কেন তুমি মাটিতে হামাগুড়ি দেওয়া পছন্দ করো?” – Jalal ad-Din Muhammad Rumi

“রুটিতে পূর্ণ ঝুড়ি, তোমার মাথাতেই আছে কিন্তু তবুও তুমি দুয়ারে দুয়ারে এক টুকরো রুটি পাওয়ার জন্য ঘুরে বেড়াও। নিজের মাথার জন্য, ব্যর্থভাবে ঘুরো না। গিয়ে নিজের হৃদয়ের দরজায় আওয়াজ করো, অন্যের দরজায় কেন যাও?” –Jalal ad-Din Muhammad Rumi

“জলের খোঁজ করোনা বরং তৃষ্ণার খোঁজ করো” – Jalal ad-Din Muhammad Rumi

“যখনই আমি প্রথম প্রেমকাহিনী শুনলাম, তখন থেকেই আমি তোমাকে খোঁজা শুরু করে দিয়েছিলাম, বিনা চিন্তা-ভাবনা করে যে এটা কেমন একটা অদ্ভুত বেপার। প্রেম করার মানুষকে শেষে পাওয়া যায়না, তারা তো একে অপরের মধ্যেই অবস্থান করে” – Jalal ad-Din Muhammad Rumi

“ফেরেশতা আর শয়তান দুইজনেই, ভালো এবং খারাপ ইচ্ছাগুলোকে আমাদের মনের মধ্যে ঢোকায় যাতে আমরা তা বেছে নিতে পারি” –Jalal ad-Din Muhammad Rumi 

“ঈশ্বর প্রেমের দ্বারা তিক্ত জিনিসও মিষ্টি হয়ে যায়, ঈশ্বর প্রেমের দ্বারা তামাও সোনায় রুপান্তরিত হয়ে যায়, ঈশ্বর প্রেমের দ্বারা মাটিও পানীয়তে রুপান্তরিত হয়ে যায়, ঈশ্বর প্রেমের দ্বারা কষ্টও ওষুধ হয়ে যায়” –Jalal ad-Din Muhammad Rumi

“তোমার দুঃখ, সংবেদনার বাগান হতে পারে।  যদি তুমি নিজের মনকে খোলা রাখো তাহলে দুঃখ তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে, প্রেম ও জ্ঞানকে খোঁজার ক্ষেত্রে”– Jalal ad-Din Muhammad Rumi

“সৌন্দর্যতা আমাদের চারিপাশে রয়েছে, কিন্তু সাধারনত আমাদের সেটা দেখার জন্য বাগানে যেতে হয়”– Jalal ad-Din Muhammad Rumi

“সূর্যের কিরণ যখন দেওয়ালের উপর পরে, তখন সেটা উজ্জ্বল হয়ে ওঠে। বাস্তবে, সেই উজ্জ্বলতা দেওয়ালের নিজেস্ব উজ্জ্বলতা নয়।  ঠিক একই প্রকার, এই দুনিয়ায় সব জিনিসেরই নিজেস্ব কোনো বৈশিষ্ট্য নেই।  এইজন্য তুমি সেই উৎসের খোঁজ করো যেটা সর্বদাই নিজেস্ব উজ্জ্বলতায় আলোকিত” – Jalal ad-Din Muhammad Rumi

“তোমার নির্লজ্জতা এবং ঈশ্বরের গুরুত্বকে অস্বীকার করাই, তোমার বিষন্নতা আর হতাশার কারণ” –Jalal ad-Din Muhammad Rumi

“মৃত্যুর আগে তুমি যা কিছু পেয়েছো, সেইসবকে ত্যাগ করো এবং যা কিছু দেওয়া সম্ভব সেগুলোকে দেও” –Jalal ad-Din Muhammad Rumi

“একটা নিঃশব্দ আওয়াজ আছে, সেটাকে শোনো” –Jalal ad-Din Muhammad Rumi

“গতকাল চলে গেছে আর সেটার স্মৃতিই শুধু এখনো রয়েছে, আজ আবার নতুন বীজ বেড়ে চলেছে” –Jalal ad-Din Muhammad Rumi

“শব্দ কেবল একটা ভাবনামাত্র, এটা আসল শব্দ নয়। এটা তো একটা আন্তরিক ভাব যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তির দিকে আকর্ষিত করে” –Jalal ad-Din Muhammad Rumi

“তুমি যাকে ভালোবাসো, তার সৌন্দর্যতাকে নিজের কাজের মাধ্যমে প্রকাশিত করো” –Jalal ad-Din Muhammad Rumi

“ঈশ্বর দ্বারা যা কিছু সুন্দর, ভালো আর প্রেমময় বানানো হয়েছে, সেইসব শুধু তারই জন্য যে এগুলোকে দেখতে পায়” –Jalal ad-Din Muhammad Rumi

“আমরা সবাই প্রেম দ্বারা জন্মেছি, তাই প্রেমই হলো আমাদের সবার মা” –Jalal ad-Din Muhammad Rumi

“অহংকার, মানুষ আর আল্লার মাঝে সবচেয়ে বড় পর্দা হয়ে থাকে” –Jalal ad-Din Muhammad Rumi


আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।

আরও পড়ুন

Online news

No comments

Powered by Blogger.