সফলতার ৮২ টি উক্তি
০১. “সাফল্যের জন্য তোমাকে
৩টি মূল্য দিতে হবে, ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে
যাওয়া।”–ফ্র্যাঙ্ক লয়েড (আমেরিকান লেখক ও
শিল্পী)
০২. “যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে
বেশি।" –ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)
০৩. “তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও,
তবে অন্যরাও দেবে
না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা
বন্ধ করো। তাহলেই সফল হবে।” –কিম গ্রাস্ট (বিশ্বখ্যাত মার্কেটিং এক্সপার্ট)
০৪. “সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার
ইচ্ছা।”–ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)
০৫. “একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ,
যে অন্যদের চেয়ে
বেশি মনোযোগী।”– ব্রুস লী (বিশ্বখ্যাত মার্শাল আর্টিস্ট)
০৬. “একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী,
রক্তনালী, এবং পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”–
স্বামী বিবেকানন্দ
(ভারতীয় পন্ডিত, সাধক,
ও লেখক)
৭. “একজন মানুষ এখন কতটা উপরে আছে,
তা দিয়ে আমি তার
সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা
ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।”–জর্জ এস,
প্যাটন (২য়
বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল)
০৮. “সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না,
তুমি যা করতে
ভালোবাসো, সেটাই করতে থাকো। সাফল্য নিজেই ধরা দেবে।”–ডেভিড ফ্রস্ট (বৃটিশ সাংবাদিক ও
লেখক)
০৯. “সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়।
কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম
দিয়ে সফল হয়, সেই প্রকৃত সাফল্য অর্জন করে।”–সংগৃহীত
১০. “সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেইসাথে,
জয় পরাজয় ভুলে
নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া।”–ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)
১১. “সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে। আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ বন্ধ করে না।" –ব্রায়ান ট্রেসি (বিশ্বখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক)
১২. “জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।" –মার্ক টোয়েন (বিশ্বখ্যাত লেখক ও ঔপন্যাসিক)
১৩. “ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি।" –ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)
১৪. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি।" –পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)
১৫. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে।"–অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)
১৬. “যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।" –ম্যালকম এক্স ( ৫০-৬০ এর দশকের আমেরিকার মুসলিম নেতা)
১৭. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।" –মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)
১৮. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন।" –উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)
১৯. “মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।" –এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)
২০. “সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়।" – জন উডেন (বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়)
২১. “সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো।" –আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)
২২. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে।" – আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)
২৩. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো।" –বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)
২৪. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার।" –উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)
২৫. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ।"–ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)
২৬. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে।" –ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)
২৭. “সফল মানুষেরা সাধারণত তাঁদের কাজের বিষয়কে পাগলের মত ভালোবাসেন।" –সংগৃহীত
২৮. “সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়।" –ক্রিস গ্রসার (আমেরিকান সফল উদ্যোক্তা)
২৯. “সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।" –আলবার্ট আইনস্টাইন (বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী)
৩০. “অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।" –হারমান মেলভি (আমেরিকান লেখক ও কবি)
৩১. “সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও।" –মাও সে তুং (চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা)
৩২. “অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই।” –জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)
৩৩. “অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।" –জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)
৩৪. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।" –স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)
৩৫. “সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান। তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না।" –কনরাড হিলটন (হিলটন হোটেল চেইন এর প্রতিষ্ঠাতা)
৩৬. “আপনি যেটা নিয়ে ভাবছেন, সেটা আপনি নিশ্চই করতে পারবেন, কিন্তু দেখার বিষয় তো এটাই আপনি কী ভাবছেন”
৩৬. “আপনার স্বপ্ন যদি আপনার ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেটাই হলো সত্যিকারের স্বপ্ন নচেৎ ভ্রম”
৩৭. “যার নিজের স্বপ্নের উপর বিশ্বাস আছে, সে কখনোই অন্যের স্বপ্নকে নিয়ে মজা করেনা”
৩৮. “যতটা কম দুরত্ব আমাদের ভাবনা ও সিদ্ধান্তের মধ্যে হবে, তত তাড়াতাড়িই আমরা সফলতার দিকে এগিয়ে যাবো”
৩৯. “অতীত সময় দুঃখ দেয়, ভবিষ্যত সময় ভয় দেয়, জীবন আছে তো আজই আছে, আনন্দও আছে আজই”
৪০. “প্রত্যেক অসফলতার পর যদি আপনার সফল হওয়ার ইচ্ছা আরো দৃঢ় হয়, তাহলে বুঝবেন আপনি একদিন সফল হবেন”
৪১. “আশার অর্থ এটা মোটেই নয়, তুমি যা চাইবে তাই পাবে। আশা তো সেটাই, যেটা পরিনাম যাই হোক তা স্বীকার করে আগে এগিয়ে যেতে তোমায় ভরসা জোগাবে”
৪২. “যদি তুমি সর্বদা চিন্তামুক্ত, উৎসাহিত আর অনুপ্রাণিত থাকতে চাও তাহলে অন্যের ভালো কথাগুলোর উপর মনোযোগ দাও নাকি অন্যের খারাপ কথায়”
৪৩. “অন্যের মধ্যে কী কী দূর্বলতা আছে, সেটা জানার আমার কোনো উৎসাহ নেই। আমার সর্বদা এই ব্যাপারে উৎসাহ আছে যে, আমি স্বয়ং নিজের আর কোন কোন দূর্বলতাকে ঠিক করতে পারি”
৪৪. “জানতে চাও তুমি কে? তাহলে নিজেকে নিজে আজ থেকে চ্যালেঞ্জ দেওয়া শুরু করো”
৪৫. “আমাদের সব অনুমান ঠিক ততক্ষন অবধি অনুমানই থাকে, যতক্ষন না আমরা সেই বিষয়ে অ্যাকশন নেওয়া শুরু করি”
৪৬. “সহজ রাস্তায় চললে গন্তব্যকে পাওয়া যায় ঠিকই, কিন্তু নিজের ক্ষমতাকে চেনা যায়না”
৪৭. “একটা ভালো শুরুর মানে মোটেই এটা নয় যে, আপনি তাতে সফলই হবেন। ঠিক একইভাবে একটা খারাপ শুরুর মানে এটা মোটেই না যে, আপনি তাতে অসফল হবেন”
৪৮. “ভবিষ্যত কখনই বর্তমান সময়ের মতো সুন্দর হতে পারেনা। তাই বর্তমানকেই শ্রেষ্ট মনে করে তার সুন্দরতার মজা নেও”
৪৯. “জীবন কখনই ক্যালেন্ডারের তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়, যেটার মধ্যে শুধু নাম্বারেই তাৎপর্য থাকে। জীবন তো সেই প্রিয় গানের মতো, যেটাকে যতবারই গুনগুন করে গাওয়া হয় ততবারই আনন্দের অনুভূতি লাগে”
৫০. “জয় আর পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, যদি দুটোই পাওয়ার পর মন খুলে আনন্দ করা যায়।
৫০. “তুমি যেটা করবে ভাবছো সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো, কারণ তুমি যেটা এখন ভাবছো, হয়তো সেটা এই মুহূর্তে অন্য আরেক জনও ভাবছে, তাই বেশি না ভেবে সেই কাজটা এখনই বাস্তবে রুপান্তরিত করার ক্ষেত্রে তুমি অগ্রসর হও, নাহলে তোমার স্বপ্ন একদিন অন্যের সফলতার কারণ হয়ে দাড়াবে”
৫১. “যখন দেখবে সবার ক্ষেত্রে ভালো ঘটছে কিন্তু তোমার ক্ষেত্রে কিছুই ঘটছে না, তাহলে বুঝবে তোমার সাথে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে”
৫২. “যেটা তুমি জানো তা নিয়ে বেশি মাতামাতি করোনা, আর সবাইকে সেই বেপারে জানিও না বরং যেটা তুমি জানো না সেটাই তুমি জানার চেষ্টা করো”
৫৩. “নিজের সাহায্য নিজেই করতে শেখো, কারণ তোমার সাহায্য করার জন্য কেউ কিন্তু বসে নেই”
৫৪. “নেগেটিভ চরিত্রের মানুষ গুলোকে যতক্ষন না তুমি নিজের জীবন থেকে দূর করতে পারছো, ততক্ষন তুমি তোমার জীবনে পসেটিভ চরিত্রের মানুষের সঙ্গ পাওয়ার আশা করোনা”
৫৫. “এমন মানুষদের পিছনে সময় কখনই ব্যয় করা উচিত নয়, যারা তোমার সময়ের কোনো গুরুত্ব দেয়না”
৫৬. “পিছনে আর ফিরে তাকিও না, শুধু নিজেকে তৈরী করতে ব্যস্ত থাকো”
৫৭. “অন্যের ভীতর খুঁত খোঁজা সহজ, কিন্তু নিজের খুঁত নিজে খুঁজে বার করে সেটাকে নিখুঁত করে তোলা ঠিক ততটাই কঠিন”
৫৮. “সফল মানুষ হতে চাইলে, সর্বপ্রথম অসফল হতে ভয় পেওনা”
৫৯ “সত্যিকারের সফল মানুষরা কোনোদিন অন্যের খারাপ কথায় কান দেননা। কারণ তারা জানে, তুমি যা কিছুই করোনা না কেন সেইসব মানুষদের তুমি কোনোদিনও আর যাই হোক খুশি করতে পারবেনা”
৬০. “সফলতা কোনো দুর্ঘটনা নয়। এটা হলো পরিশ্রম, অধ্যাবসা, শিক্ষা, বলিদান আর সব থেকে বড় বেপার হলো নিজের পছন্দের কাজকে ভালোবাসার ফল”
৬১. “সফলতা চূড়ান্ত নয় আর অসফলতাও মারাত্মক কোনো কিছু নয়”
৬২. “সফলতা পাওয়ার কোনো রহস্য নেই। এটা পেতে গেলে চাই শুধু প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা”
৬৩. “একটা শক্তিশালী ইতিবাচক আত্ম-চরিত্র, সাফল্যের জন্য সর্বোত্তম সম্ভাব্য প্রস্তুতি”
৬৪. “সর্বদা মনে রাখবেন, সফল হওয়ার জন্য আপনার নিজের সংকল্প যেকোনো অন্য সংকল্পের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে”
৬৫. “অসাফল্যের দ্বারা সাফল্যের সৃজন করুন কারণ হতাশা ও জেদ, সাফল্যের ক্ষেত্রে দুটো সবচেয়ে বড় আঁধার হয়ে থাকে”
৬৬. “একজন সফল ব্যক্তি হলো সেই, যে অন্যের দ্বারা তার উপর নিক্ষেপ করা সমস্ত ইটকে একটা বিশাল স্তম্ভে রুপান্তরিত করতে পারে”
৬৭. “যদি তুমি সাফল্যকে পেতে চাও, তাহলে এটাকে নিজের লক্ষ্য বানিও না। শুধু এমন কিছু করো, যেটার উপর তোমার পুরো আস্থা আছে আর যেটা তোমার করতে খুব ভালো লাগে। তাহলে দেখবে আপনা-আপনি একদিন সেটার দ্বারা সাফল্য চলেও আসবে তোমার কাছে”
৬৮. “আমি সাফল্যকে পাওয়ার কোনো মন্ত্র জানিনা। কিন্তু আমি এটা জানি, সবাইকে খুশি রাখার সর্বদা প্রয়াস করাই হলো অসাফল্যের মূল মন্ত্র”
৬৯. “সফল হতে গেলে সাফল্যকে পাওয়ার ইচ্ছা, অসাফল্যকে পাওয়ার ভয়ের থেকে বেশি হওয়া উচিত”
৭০. “বেশিরভাগ মহান মানুষরা নিজের সবচেয়ে বড় সাফল্য, নিজের সবচেয়ে বড় অসাফল্যের থেকে সামান্য এগিয়েই অর্জন করেছে”
৭১. “কাউকে কিছু বলার আগে আপনার অন্তত দুবার ভাবা উচিত। কারণ আপনার বলা প্রতিটা শব্দ, কারোর মনে সাফল্য ও অসাফল্যের বীজ বপন করতে পারে”
৭২. “সফল মানুষ হওয়ার বদলে বরং একজন গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার কথা ভাবুন”
৭৩. “সফল মানুষরা সর্বদা অন্যদের সাহায্য করার সুযোগ খুঁজে বেড়ায় কিন্তু অন্যদিকে অসফল মানুষরা শুধু এটা বলেই কাটিয়ে দেয় যে, এতে আমার কী লাভ হবে”
৭৪. “উৎকর্ষতা এমন একটা কলা, যেটা প্রশিক্ষন আর অভ্যাসের দ্বারা একজনের মধ্যে গঠিত হয়”
৭৫. “সাফল্য, একটা খারাপ শিক্ষক হয় কারণ এটা মানুষের মনে এই চিন্তাধারার বিকাশ করে যে, তারা কখনই অসফল হবেনা”
৭৬. “কোনো কাজ শুরু হওয়ার আগে নিজেকে তিনটে প্রশ্ন করো – ১. আমি এই কাজটা কেন করতে চাই? ২. এই কাজের সর্বশেষ পরিনাম কী হতে পারে? ৩. আমি কী এই কাজে সফল হতে পারবো? যখন নিজের মনে এই তিনটে প্রশ্নের উত্তর, অনেক চিন্তা-ভাবনা করার পর তুমি স্পষ্টভাবে পাবে, তখনই আগে এগোনোর কথা ভেবো”
৭৭. “যখনই ভয় আপনাকে বশ করার চেষ্টা করতে আসবে, তখনই সেটার উপর আক্রমন করে সেটাকে ধ্বংস করে দিন”
৭৮. “যেকোনো ব্যক্তি তার কাজের দ্বারা মহান হয়, তার জন্মের দ্বারা নয়”
৭৯. “শুধু দাড়িয়ে থেকে নদীকে দেখলে তুমি কখনই সেই নদীকে পার করতে পারবেনা”
৮০. “সত্য প্রচেষ্টা কখনই ব্যর্থ হয়না”
৮১. “তারাই জীবনে সফল হয়, যাদের কাজ তাদের অফুরন্ত আনন্দ দেয়”
৮২. “নিজের উপর বিজয়ই হলো সবথেকে বড় সাফল্য”
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।
আরও পড়ুন



No comments